1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:23 am

মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 3, 2025
  • 158

বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা জনগণের জন্য কাজ করি। দেশের জন্য কাজ করি। বিগত ১৭টি বছর মানুষের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে।
তিনি গতকাল শনিবার রাতে চুনারুঘাট উপজেলা ও মাধবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম হস্তান্তরকালে এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীল তারাই বিএনপির সদস্য হতে পারবেন। সদস্য সংগ্রহে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে অত্যান্ত সতর্ক থাকতে হবে। এই সুযোগে যেন আওয়ামীলীগ, কোনো দুর্নীতিবাজ, দাগি আসামি বিএনপির সদস্য হতে না পারে।
তিনি বলেন- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এটা স্লোগানের বিষয় না, এটা হৃদয়ে ধারণ করার বিষয়। তাই নতুন বাংলাদেশ বির্নিমাণে সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্খাগুলোকে বাস্তবায়িত করতে দলের প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD