1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

সিলেটের প্রখ্যাত চিকিৎসক নবীগঞ্জের গর্বিত সন্তান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 3, 2025
  • 162

সিলেটের স্বাস্থ্যখাতের অন্যতম কৃতি ব্যক্তিত্ব, নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, নাদামপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর নেই।
গতকাল শনিবার (২ আগস্ট) ভোরে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। তিনি শুধু একজন প্রখ্যাত চিকিৎসকই নন, ছিলেন দক্ষ সংগঠক, সমাজসেবক ও শিক্ষানুরাগী। একই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি নিয়মিত লেখালেখি করতেন এবং হবিগঞ্জ পরিক্রমার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশের চিকিৎসা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
গতকাল শনিবার বাদ আছর ইনাতগঞ্জের নাদামপুর পৈতৃক বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD