
নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিরামিয়া গার্লস হাই স্কুলের উদ্যোগে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক কামরুল হাসান ও শিক্ষক পলাশ বণিক। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী হলি রাব্বানী নূহা, খাদিজা ইউসুফ নুরিহা ও দেবস্মিতা দে পূজা।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল রহমান সফু, অভিভাবক প্রীতিময় দে লিটন, হিতুষ রায়সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আসন্ন এসএসসি পরীক্ষার পূর্বে ট্রায়াল বা টেস্ট পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত না হলে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ জন্য এখন থেকেই পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয় এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
Designed by: Sylhet Host BD