
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বিকেলে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্লাহ ও ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ ভ্যানসহ ৯০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মোঃ নজির আহমদ।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে চোরাই পথে এসব মদ দেশে আনা হয়েছিল। মাধবপুর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল তার।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দেয়। এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে। মাদক কারবারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা মাধবপুরবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।”
Designed by: Sylhet Host BD