
বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এঅ্যান্ডএফ) মোঃ আজিজুল ইসলাম লাখাই থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনের শুরুতে তিনি থানা প্রাঙ্গণে একটি বারোমাসি আম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বৃষ্টির মধ্যেও থানার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। থানার ভবন, ব্যারাক, বাথরুম, মেস, রান্নাঘরসহ চারপাশের পরিবেশ নিজ চোখে দেখেন এবং স্বচক্ষে থানার অবস্থা পর্যবেক্ষণ করেন।
তিনি থানার বিভিন্ন রেজিস্ট্রার পত্রও পর্যালোচনা করেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় কিছু দিক-নির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD