1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি
  • Updated Friday, August 8, 2025
  • 148

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম মাধবপুর এলাকার আব্দুল খালেকের ছেলে কাজল মিয়া, কাছারিপাড়ার সাহেদ মিয়ার ছেলে হৃদয় মিয়া, বিজয়নগর উপজেলার বিন্নিঘাট এলাকার নুর রহমানের ছেলে আকাশ মিয়া এবং মাধবপুর কলেজপাড়ার রওশন মিয়ার ছেলে রিয়াজ মিয়া।
অভিযানকালে তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি দা, ২টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ এবং ১টি রড উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহনুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তিনি জানান, গ্রেফতারকৃত কাজল মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট মোট ১৯টি মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ বলেন, “গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD