1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:21 am

হবিগঞ্জে সাজাপ্রাপ্ত চোলাই মদ কারবারি কালা রঞ্জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 10, 2025
  • 177

হবিগঞ্জের চিহ্নিত চোলাই মদ ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি কালা রঞ্জন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল রবিবার (১৯ মে) সকাল ৯টা ১৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‌্যাব জানায়, কালা রঞ্জন দীর্ঘদিন ধরে হবিগঞ্জে চোলাই মদসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত। গত ১৬ ও ১৭ জুলাই হবিগঞ্জ শহরে চোলাই মদ পানে চারজনের মৃত্যুর ঘটনার পর থেকে সে পলাতক ছিল। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় দায়রা-৩৭৭/১৭, জিআর ৪/১৭ মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের পর কালা রঞ্জনকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD