1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:41 am

নবীগঞ্জে জাপা নেতা আলা উদ্দীন আর নেই

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 10, 2025
  • 136

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দূর্গাপুর গ্রামের প্রিয়মুখ মো. আলা উদ্দীন (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা একইদিন বিকাল সাড়ে ৫টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাপার সভাপতি শাহ ফরিদুল ইসলাম, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সরওয়ার শিকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সদস্য জুয়েল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক রনি, ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, সাধারণ সম্পাদক বদরুল হক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আকলিছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, জাপা নেতা সিদ্দিক আলী চৌধুরী, শাহ জাহাঙ্গীর আলম কামাল, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ামুল করিম অপু, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী, ইউপি সদস্য খালেদ হাসান দুলন, আকুল মিয়া, সাবেক মেম্বার ফজলুর রহমান, সমাজসেবক নুরুল আমীন, সাজ্জাদ হোসেনসহ অনেকেই।
মো. আলা উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. মুনিম চৌধুরী বাবু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD