1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

আ.লীগ অন্যায় করেছে বলেই তাদের এমন পরিণতি হয়েছে

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 10, 2025
  • 112

মতবিনিময় সভায় জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ অন্যায় করেছে বলেই তাদের এমন পরিণতি হয়েছে। জনগণের উপর জুলুম নির্যাতনের সকল সীমালঙ্গন করেছিল আওয়ামীলীগ। কিন্তু আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না। তাই মহান আল্লাহ জনগণকে দিয়ে আওয়ামীলীগকে বিতারিত করেছে। তাই ভুলেও যেন আওয়ামীলীগের পথ আমরা অনুস্বরণ না করি।
তিনি গতকাল শনিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ৫টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। দেশের জনগণ বিএনপিকে ভালোবাসে। আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হতে চাই। বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। বিএনপি আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন- আগামী নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিবে। আওয়ামীলীগের আমলে যেভাবে একজন মানুষ ১শ ভোট ২শ ভোট ৫শ ভোট দিয়েছে সেই দিন আর ফিরে আসবে না। হাজার হাজার মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার দেয়াল সৃষ্টি করেছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দেয়াল তৈরী হয়েছে, এই দেয়াল আর কেউ ভাঙ্গাতে পারবে না। তাই মানুষের সাথে আমাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে। মানুষের ভালোবাস নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD