1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

আইনজীবী সহকারি সমিতির ছালেহ আহমদের মৃত্যুতে শোকসভা

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 10, 2025
  • 86

আইনজীবী সহকারি সমিতির সিনিয়র সদস্য ছালেহ আহমদের অকাল মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোকসভা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সমিতির প্রধান কার্যালয়ে আইনজীবী সহকারি সমিতির সভাপতি হারাধন দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় উপস্থিত ছিলেন কাজী আব্দুল কাইয়ূম, আব্দুল মালেক, আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, জ্যোতিষ ভট্টাচার্য্য মানিক, চন্দন কুমার মল্লিক, আব্দুল হাই-১, আব্দুল হাই-২, জ্ঞানসিন্ধু মল্লিক নানু, জাহির উদ্দিন, নুরুল হুদা মুহিদ, মাসুক চৌধুরী, জগদীশ দাশ নান্টু, আব্দুল হামিদ, নির্মল চন্দ্র গোপ, জাহেদুল হক কামাল, হরিপদ দাশ, মোজাহিদ মিয়া, মোহন খান, আব্দুল হাই-৩, সুমন দাশ সুহেল, কামরুল হোসেন, দুলাল পাল, স্বপন দেব, মিলন মিয়া, ননি গোপাল দাশ, কাজী আব্দুল আহাদ, রিংকু দাশ প্রমুখ।
শোক সভায় ছালেহ আহমেদের রূহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ আগষ্ট সকাল ৯টায় তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD