
শহরে ফুঁ পার্টির সদস্যসহ বিভিন্ন মামলার আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, গত শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত সদর থানার একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল ফুঁ পার্টির সদস্য সুজন মিয়া (৩০), অন্য মামলার আসামি আব্দুল হক (২০), কারারঞ্জন (৩০), নুর আলী (২৫)।
গতকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
Designed by: Sylhet Host BD