1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:50 am

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

জুবায়ের আহমেদ, বাহুবল
  • Updated Monday, August 11, 2025
  • 161

গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা।
সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং টিপু সুলতান জাহাঙ্গীর ও হাবিবুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ আবিদ, জুবায়ের আহমেদ, সাব্বির আহমেদ, ছাদিকুর রহমান, মিয়া মোহাম্মদ সিজিল, কাওসার মেহেদী, রাজু সরকার, ছাত্রনেতা সুজন আহমেদ, মানিক মিয়া, মো. সোহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
মানববন্ধনে সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD