1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:54 pm

সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ :: হাসপাতালে ভর্তি ৭ জন

বিশেষ প্রতিনিধি
  • Updated Monday, August 11, 2025
  • 116

সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল রবিবার (১০ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭ জন। এর মধ্যে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী- সিলেট জেলায় আক্রান্ত ২২ জন, সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
তবে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD