1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:52 am

শায়েস্তাগঞ্জে হত্যাসহ ৫ মামলার আসামি আমীন ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, August 12, 2025
  • 168

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রোশন আলী নিহত হওয়ার ঘটনায় পলাতক থাকা চিহ্নিত ডাকাত আমিন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা ইউনিয়নের ব্রাহ্মণডুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আমিন মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের নুর রহমান ওরফে মরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে নাসিরনগরের ফুলপুর গ্রামে রোশন আলীর বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রোশন আলী ও তাঁর স্ত্রী আছমা বেগম গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোশন আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD