1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:27 am

সদর হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু নিয়ে ধুম্রজাল

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, August 12, 2025
  • 70

হবিগঞ্জ সদর হাসপাতালে জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সন্দেহজনক মৃত্যু। পরিবার বলছে স্ট্রোক করেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র জয়নালকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে। পরিবারের লোকজন লাশ নিয়ে যাবার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে পুলিশে চিঠি দেয়। পরে রাতে আইনী মারপ্যাচ পড়ে লাশটি হাসপাতালে রয়েছে। সমাধান হলে লাশ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD