1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

বাহুবলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

ছাদিকুর রহমান, বাহুবল
  • Updated Wednesday, August 13, 2025
  • 150

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, সমন্বয়ক সুজন মিয়া, এবং যুব উন্নয়ন অফিসের আওতাভুক্ত সদস্য সাইফুর রহমান, আবু সুফিয়ান, আকলিমা আক্তার, অলিউর রহমান ও জনি রাণী দাস প্রমুখ।
আলোচনা শেষে সুবিধাভোগী সদস্যদের মাঝে খন বিতরণ করা হয়। এর আগে একটি র?্যালি বাহুবল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD