1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

বানিয়াচংয়ের আন্তঃজেলা ডাকাত সর্দার শাহ আলম কারাগারে

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, August 13, 2025
  • 164

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলম (৪০) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র।
সে আওয়ামী লীগ সরকারের আমলে তার স্ত্রী আওয়ামী লীগের নেত্রী হওয়ায় তার প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতিসহ অপরাধ করে আসছিলো। তার বিরুদ্ধে হবিগঞ্জ, বানিয়াচং বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইয়ের ১ ডজন মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। পুলিশের তাড়া খেয়ে সে আত্মসমপর্ণ করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD