1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:22 am

নবীগঞ্জে ওয়াকওয়ে ও শিশু পার্ক নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, August 13, 2025
  • 162

নবীগঞ্জ উপজেলায় শিশু পার্ক ও উপজেলা পরিষদ পুকুরপাড় সংলগ্ন ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উদ্বোধনী কার্যক্রম শেষে তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরে বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, চেক ও আর্থিক অনুদান, ভ্যান ও ভ্রাম্যমাণ দোকান বিতরণ এবং ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “উপজেলার মধ্যে এই পার্কটি একটি উন্নয়নের মাধ্যম, যা স্মৃতি হয়ে রয়ে যাবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD