1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:06 am

বানিয়াচংয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি
  • Updated Wednesday, August 13, 2025
  • 164

বানিয়াচং উপজেলায় মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গত সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত দেড়টা পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্পের অধীনে ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২নং উত্তর পশ্চিম ও ৩নং উত্তর পূর্ব বানিয়াচং ইউনিয়নের জাতি কর্ণপাড়া ও আমির হানি গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন-
জাতু কর্ণপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৮), পাঠানতুলা গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: জুয়েল মিয়া, জামির হোসানর পুত্র শান্ত শাহিন, ইউনুস আলীর পুত্র মো: আফজাল মিয়া (৪০), গরিব হোসেন মহল্লার মৃত আব্দুল হাইয়ের পুত্র মো: সাজ্জাত মিয়া (৪৫)।
অভিযানে জব্দকৃত মালামাল- ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি ইয়াবা কন্ট্রোলার, ৮০০ গ্রাম গাঁজা, ৪টি কলকি, ৪ পিস ফুয়েল পেপার, ৪টি মোবাইল ফোন, ১টি দেশী দা, ১টি চাকু।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD