1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:23 am

নবীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন পাবে লক্ষাধিক শিশু

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, August 14, 2025
  • 95

টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সরকারি ব্যবস্থাপনায় ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছর বয়স বা নবম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। উপজেলার ৩১৩টি কেন্দ্রে ১ লক্ষ ৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সামাদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে এর জন্য জনসচেতনতা ও সঠিক সময়ে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। আমরা চাই, নবীগঞ্জের প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনা হোক। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
প্রধান অতিথির বক্ত্যব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারকে সচেতন হয়ে ক্যাম্পেইনে অংশ নিতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।”
সবার সম্মিলিত প্রচেষ্টায় নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD