1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:03 am

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি
  • Updated Thursday, August 14, 2025
  • 118

ঢাকার গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে, একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৩ আগস্ট) বাদ আছর চুনারুঘাট মধ্যবাজারস্থ থানা রোডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মো. কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য নোমান আহমদ ও জিলানী আখঞ্জী।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD