1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন নবীগঞ্জের রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, August 15, 2025
  • 235

হবিগঞ্জ জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নবীগঞ্জ উপজেলার ইউএনও মো. রুহুল আমিন।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
জানা যায়, জানুয়ারি থেকে জুলাই ২০২৫ পর্যন্ত টানা ৭ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে নবীগঞ্জ প্রথম স্থান অর্জন করে। এই সাফল্যের পেছনে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার সকল সহকর্মীর অবদান রয়েছে বলে জানান ইউএনও রুহুল আমিন।
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়া এবং পুরস্কার প্রাপ্তির জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD