
নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে ৩য় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের মামুন মিয়ার কন্যা (১০) কে মাদ্রাসা থেকে ফেরার পথে একই গ্রামের ফরিদ মিয়ার পুত্র জামাল ও এলাইছ মিয়ার পুত্র রাজিব তাকে জানায়, তার ভাই তাদের বাড়িতে আছে বলে কৌশলে তাদের বাড়ি নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Designed by: Sylhet Host BD