1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

বানিয়াচংয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর সভা

বানিয়াচং প্রতিনিধি
  • Updated Monday, August 18, 2025
  • 174

বানিয়াচং উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৭ আগস্ট) সকালে অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আবু নাসের খান।
বক্তারা বলেন, সারা বাংলাদেশের ইফার শিক্ষকরা একটি দেহের ন্যায়। যে কোনো দুর্যোগ বা সমস্যায় ঐক্যবদ্ধ থেকে ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি শিক্ষকরা যেন নিজেদের দায়িত্ব পালনে আরও সচেতন হয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সে আহ্বানও জানানো হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আফরোজ আল হাবিব ও কাজী মাওলানা বশির আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাসউদ খান, ডা. মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফাহিম আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা মোবারক আহমদ, মাওলানা মোশারফ হোসেন, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ সাবাজুল হাসান, মাস্টার সাইদুর রহমান, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আব্দুল বারিক, মাওলানা খালেদ আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জয়নাল আবেদীন খান, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শামীম আহসান, হাফেজ মাওলানা আঃ সালাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, জমশের আলী, মাওলানা কাউছার আহমদ ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD