1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

নবীগঞ্জে গোসলখানা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, August 18, 2025
  • 476

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে সালমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা ওই গ্রামের মৃত সফর আলীর কন্যা এবং হোসেন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হোসেন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত গোসলখানার ভেতরে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সালমা আক্তার। পরে স্বজনরা তার ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই শওকত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন পরিষ্কার হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD