1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

দারুল হিকমাহ মাদ্রাসায় শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • Updated Saturday, August 23, 2025
  • 151

নবীগঞ্জে দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।
দাখিল পরীক্ষায় ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৪ সালের দাখিল ও আলিম পরীক্ষায় জাতীয় পর্যায়ে মেধা বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার (অপারেশন) মো. আব্দুর রহমান, মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নোমান আহমদ, নবীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমির উদ্দিন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার ও কাজী সমিতি নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কাজী শাহ মনিরুজ্জামানসহ স্থানীয় সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন মাদ্রাসার একাডেমিক পরিবেশ, বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “পাবলিক পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টাতেই শিক্ষার্থীরা ভালোভাবে গড়ে উঠবে।”
তিনি অভিভাবকদের বিশেষ করে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অভিভাবকরা সচেতন থাকলে শিক্ষার্থীরা মোবাইলের অপব্যবহার ও ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “দেশ গড়ার শ্রেষ্ঠ কারিগর হতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে। আসুন সবাই সুশিক্ষায় শিক্ষিত হই এবং নৈতিকতা ও মূল্যবোধের আদর্শে জীবন গড়ি।”
উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাওয়া দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উন্নয়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার ঘোষণা দিয়ে ইউএনও রুহুল আমিন অভিভাবকসহ সবাইকে মাদ্রাসার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD