1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:01 am

হবিগঞ্জে নিখোঁজের ৮ মাস পর ভারত থেকে ফিরেছে নুর আলম

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 31, 2025
  • 192

সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া থেকে মাদ্রাসা ছাত্র নুর আলম (১৩) নিখোঁজ হওয়ার ৮ মাস পর ভারত থেকে ফিরেছে। জেলা পুলিশের সার্বিক প্রচেষ্টায় সে মায়ের কোলে ফিরে আসে। এমন একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, ২৪ সালের ৬ নভেম্বর ওই গ্রামের মৃত মাহবুব আলমের পুত্র নুর আলম (১৩) বাড়ি থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে তার মা জহুর চাঁন বিবি গত ১৩ নভেম্বর সদর থানায় জিডি করেন। তাকে উদ্ধারের জন্য দায়িত্ব দেয়া হয় এসআই আলী আকবরকে। এরপর কললিষ্ট ও মোবাইলসহ যোগাযোগ মাধ্যমে জানতে পারেন সে ভারতের মুর্শিদাবাদ জেলায় আছে। এরপর পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, সদর ওসি কেএম শাহাবুদ্দিন শাহীনের সহযোগিতায় তাকে উদ্ধারে চেষ্টা করেন আলী আকবর। পরে যশোরের পুলিশ সুপারের মাধ্যমে ভারতের মুর্শিদাবাদ পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হয়। এরপর কয়েকদিন আগে তাকে যশোর জেলার বেনাপোল দিয়ে আনা হয়। সেখান থেকে সদর থানায় খবর দিলে এসআই আলী আকবর তার মায়ের কাছে গতকাল শনিবার দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়।
এ সময় নুরে আলম জানায়, বাড়ি থেকে চুল কাটতে বাহির হয়। এরপর কিছু বলতে পারে না। তার মনে হয়েছে তাকে জ¦ীনে নিয়ে গেছে ভারত। তার মা জহুরা বেগম থানায় আক্ষেপ করে জানান, রাতে যে ভাত খাব, ঘরে চাউল নাই। স্বামী মারা যাবার পর ছেলে মেয়েকে নিয়ে মানুষের সহযোগিতায় বেঁচে আছি। আমার কাছে একটি পয়সাও ছিলো না। তবে পুলিশের সহযোগিতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি।
ওসি জানান, ছেলেটিকে তার মার কাছে ফিরিয়ে দিতে পারায় আনন্দিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD