1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

হবিগঞ্জ জেলার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাসদ

Reporter
  • Updated Sunday, August 31, 2025
  • 263

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। গতকাল শনিবার জেলা বাসদ কার্যালয়ে দলের জেলা ফোরামের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়। জেলা বাসদ সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যাঁদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাঁরা হলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনে কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে কমরেড আব্দুল কদ্দুছ মজুমদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে কমরেড লোকমান আহমেদ তালুকদার ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে কমরেড আক্তার হোসেন অলক। প্রার্থীরা বাসদের নির্বাচনী প্রতীক মই মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD