1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

মাধবপুরে হুন্ডির ৫ লক্ষ টাকা উদ্ধার :: পালিয়েছে পাচারকারী

জুয়েল চৌধুরী
  • Updated Sunday, August 31, 2025
  • 96

মাধবপুরে হুন্ডির পাঁচ লক্ষ চার হাজার টাকা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার (৩০ আগষ্ট) বিকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে বাংলাদেশী নগদ হুন্ডির টাকা জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি।
জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধীনে ধর্মঘর বিওপির বিশেষ টহলদল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় সীমান্ত পিলার-১৯৯৪/১-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাঁদ পেতে বসে ছিল। ওই সময়ে ভারতের দিক থেকে অবৈধভাবে একজন ব্যক্তি বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। টহলদল তাকে ধাওয়া করলে তিনি দুইটি ছোট কার্টুন ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ফাঁদস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী হুন্ডির নগদ পাঁচ লাখ চার হাজার টাকা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, বিষয়টি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD