
শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের চাঁন মিয়ার পুত্র মোঃ শান্ত মিয়া (২২), দক্ষিণ আমকান্দি গ্রামের মোঃ মনোয়ার আলীর পুত্র মোহাম্মদ আলী (৩৫) ও পাকুরিয়া গ্রামের মোঃ আফসর আলীর পুত্র কদর আলী হেলাল (২৫)।
জানা যায়, গতকাল রবিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যরদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করে তল্লাশি চালালে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে এনেছিল। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দকৃত মাদকদ্রব্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD