1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:04 am

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter
  • Updated Monday, September 1, 2025
  • 122

গতকাল ৩১ আগস্ট হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকার ১ম পৃষ্ঠায় “নবীগঞ্জে ২ মাস ধরে একঘরে করে রাখা নীরিহ পরিবারের উপর চলছে নির্যাতন ॥ ‘৯৯৯’ ফোন সহ একাধিকবার থানায় যোগাযোগ করলেও যায়নি পুলিশ! উপজেলা প্রশাসন থেকেও নেয়া হয়নি ব্যবস্থা ॥ আত্মহত্যার হুমকি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, উক্ত সংবাদ আদৌ সত্য নয়। সংশ্লিষ্ট সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে আমাদের গ্রামের বহুল আলোচিত-সমালোচিত আব্দুল মালিক ও তার পুত্র রুবেল মিয়া গ্রামবাসী ও পঞ্চায়েতের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও মানহানিকর।
আব্দুল মালিক ও তার ছেলে সামাজিক বিচার পঞ্চায়েত মানে না, আইন-কানুনের তোয়াক্কা করে না। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরীহ মানুষদের বারবার হয়রানি করে আসছে। প্রকৃতপক্ষে-
আব্দুল মালিক ও তার পুত্রসহ তাদের লোকজন কর্তৃক ভানুদেব গ্রামের ব্যবসায়ী বুরহান উদ্দিনের সাথে রাস্তা নিয়ে বিরোধ, আব্দুল মালিকের সাথে তার আপন ভাগিনা অলি মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ, সবজি বিক্রেতা নিরীহ খোকন মিয়াকে হামলা ও নির্যাতন, রুহুল আমীন গংদের জায়গা জবরদখলের চেষ্টা, তার আপন শ্যালক মোতাচ্ছির মিয়ার জায়গা দখলের চেষ্টা, তার আপন ভাই ছালিক মিয়া ও পরিবারের বাড়ির রাস্তা বন্ধ করে দেয়া, ওমান প্রবাসী সজলু মিয়ার স্ত্রীকে ঘরে বন্দী করে ৩ ঘণ্টাব্যাপী নির্যাতন করে তারা।
এসব কর্মকাণ্ড আব্দুল মালিক ও তার পুত্রের অসামাজিক কার্যকলাপের প্রকৃষ্ট প্রমাণ। পরে ৯৯৯ নাম্বারে জরুরি সেবায় কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া তার চাচাতো ভাই সাজু আহমেদ কায়েদকে নির্যাতনসহ নানা অসামাজিক কার্যকলাপের জন্য গ্রামবাসী কর্তৃক আব্দুল মালিক ও তার পুত্র রুবেলকে স্থানীয় চেয়ারম্যান মহোদয় ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে সামাজিক বিচারের আওতায় আনতে চাইলে, সে উল্টো পঞ্চায়েত তথা ওয়ার্ড মেম্বার হেলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার শুরু করে।
আব্দুল মালিক ও তার পুত্রসহ তাদের লোকজনের বেপরোয়া অসামাজিক কর্মকাণ্ডের কারণে পুরো গ্রামবাসী আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিকার চেয়ে গণস্বাক্ষরিত অভিযোগ থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।
অতএব, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমরা আবারও উক্ত মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

প্রতিবাদকারী
গ্রামবাসী পঞ্চায়েত পক্ষ থেকে-
১। মোঃ বুরহান মিয়া
২। মোঃ ছাইম উল্লাহ
সাং- ভানুদেব, নবীগঞ্জ, হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD