1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

নবীগঞ্জের দিনারপুর কলেজে নৈশ প্রহরীকে মারধর করে মালামাল লুট

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, September 3, 2025
  • 169

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রেখে প্রায় এক লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ নিয়ে দিনারপুর কলেজের অফিস সহকারী জয়দ্বীপ দত্ত নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে ৮-১০ জন অজ্ঞাত ডাকাত কলেজের ভেতরে প্রবেশ করে নৈশ প্রহরী মো. লিটন মিয়াকে (৪২) এলোপাতাড়ি মারধর করে আহত করে এবং দরজার পর্দা দিয়ে বেঁধে ফেলে। পরে তারা কলেজের প্রশাসনিক ভবন, শিক্ষক মিলনায়তন, ছাত্রী মিলনায়তনসহ বিভিন্ন কক্ষের তালা ভেঙে লুটপাট চালায়।
ডাকাতরা অফিস কক্ষ থেকে দুটি দোয়েল ল্যাপটপ, চার্জার, কিবোর্ড, শিক্ষক মিলনায়তন থেকে দুটি সাউন্ড সিস্টেম, সিঁড়ির রুম থেকে পানির মোটর, বেসিন ও পানির টেপসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এসবের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানানো হয়েছে। এছাড়া অধ্যক্ষ কক্ষের ড্রয়ার ভেঙে কাগজপত্র এলোমেলো করে রেখে যায় তারা।
নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আহত প্রহরীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD