
লাখাই থানা পুলিশের অভিযানে চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াব আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম, মৃত তারা মিয়ার ছেলে ভেলন মিয়া, মনিরুল ইসলাম এবং ভেলন মিয়ার ছেলে মোজাম্মেল হক।
থানা সূত্রে জানা যায়, পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ ও মানিক সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD