
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মো. সহিবুর রহমান। গতকাল বুধবার রাজধানীর কাওরানবাজারে আরটিভির কার্যালয়ে বার্তা প্রধান ইলিয়াছ হোসেন তার হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
সহিবুর রহমান দীর্ঘদিন ধরে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।
আরটিভিতে যোগদানের খবরে হবিগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাকে।
দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে সহিবুর রহমান বলেন, “দায়িত্ব অনেক বেড়ে গেছে। আরটিভির সুনাম ধরে রেখে কাজ করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
হবিগঞ্জের সাংবাদিকতা জগতে ইতোমধ্যেই নিজস্ব অবস্থান গড়ে নিয়েছেন সহিবুর রহমান। আরটিভিতে যুক্ত হওয়ায় তার কর্মজীবনে যুক্ত হলো নতুন পালক।
Designed by: Sylhet Host BD