1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

মাধবপুরে সেনা অভিযানে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Thursday, September 4, 2025
  • 233

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. শফিক ইসলাম (২৮)। তিনি মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত শফিক ইসলামকে জব্দকৃত গাঁজাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD