1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:03 am

হবিগঞ্জ শহরে ৩ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, September 5, 2025
  • 254

হবিগঞ্জ শহরের মাদার কেয়ার জেনারেল হাসপাতাল ও সূর্যমুখী জেনারেল হাসপাতালের দ্বিতীয় শাখাকে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা এবং মাউন্ট এভারেস্ট ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা ওই তিন প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেন। এ সময় সহযোগিতা করে পুলিশের একটি দল।
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে তিনটি প্রাইভেট হাসপাতালকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলার স্বাস্থ্য খাতকে উন্নত করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD