1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যা মামলার আসামি খেলন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, September 8, 2025
  • 138

বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যা মামলার পলাতক আসামি খেলন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত খেলন মিয়া (৩৫) বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া এলাকার মৃত জনাব আলীর পুত্র।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৪ জুলাই ভিকটিম রঙিলা মিয়া নিখোঁজ হওয়ার পর ১৯ জুলাই তার লাশ বানিয়াচংয়ের সোনাডুবা বিলে পাওয়া যায়। পরে নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD