1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

সকালে সবজি কিনতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী আজমত আলী

জাবেদ তালুকদার
  • Updated Monday, October 6, 2025
  • 173

নবীগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষ

নবীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরিশ্রমী সবজি ব্যবসায়ী আজমত আলী। প্রতিদিনের মতোই গতকাল সকালে ঘুম ভেঙেছিল বাজারে যাওয়ার তাড়নায়। কিন্তু কে জানত, সেই সকালটিই হবে তার জীবনের শেষ সকাল!
গতকাল রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেওপাড়া এলাকায় ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। সবজি বোঝাই এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান আজমত আলী।
নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র। পরিশ্রম আর সততায় গড়া মানুষটি প্রতিদিন সকালবেলা শ্রমিকসহ পিকআপ নিয়ে বিভিন্ন হাটে সবজি কিনতে যেতেন। তার সেই পিকআপ ফিরেছে নিথর দেহ নিয়ে রক্তে ভেজা, স্বপ্নভঙ্গের নীরব সাক্ষী হয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজমত আলী তার খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে সবজি কিনতে যাচ্ছিলেন। নবীগঞ্জের জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আজমত আলীঅ
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি উল্টে যায়। হাইওয়ে সার্জেন্ট শিশির মনি নেতৃত্বাধীন পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনায় একজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।”
আজমত আলীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রাম সাদীপুরে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ছেন। এক প্রতিবেশী চোখের জল মুছে বলেন- “মানুষটা অনেক পরিশ্রমী ছিল। সকালে বাজারে গিয়েছিল রোজকার মতো, কিন্তু ফিরল লাশ হয়ে। ভাগ্য এমন নিষ্ঠুর কেন?”
স্বপ্নভঙ্গের এই গল্পে আবারও প্রমাণ হলো- বাংলাদেশের সড়কে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে অসংখ্য জীবনের স্বপ্ন, কান্নায় ভিজছে আরও কত ঘর…

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD