1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

হবিগঞ্জে ডিবির অভিযানে ৩০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, October 15, 2025
  • 216

হবিগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিশেষ অভিযানে ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল পাইকপাড়া বাইপাস রোডে অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার উপর থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় তা সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতেই এই সফল অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে করে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।
ডিবির এই সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছে।
সচেতন মহল বলছেন- মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপই হতে পারে মাদকমুক্ত সমাজ গঠনের প্রধান উপায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD