
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের শৌলগড় হাওর থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে এসআই সদরুলের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ আগেরদিন (বুধবার) থেকে নিখোঁজ ছিলেন।
ধারণা করা হচ্ছে, তিনি ধানক্ষেত দেখতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়ে মারা গেছেন।
নবীগঞ্জ থানার এসআই সদরুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধানক্ষেত দেখতে গিয়ে পানিতে পড়ে মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
Designed by: Sylhet Host BD