
পুরস্কার বিতরণী ও আলোচনা সভার মধ্য দিয়ে নবীগঞ্জের দারুল হিকমাহ মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপ্তি হয়েছে।
গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হিকমাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মতিউর রহমান এবং ঢাকার বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব, নবীগঞ্জের কৃতি সন্তান মুফতি মাওলানা রফিক বিন বদরুল হুদা।
আলোচনা করেন নবীগঞ্জ-বাহুবল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জননেতা মোঃ শাহজাহান আলী, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওঃ ইসমাইল হোসেন জসিম, দারুল হিকমাহ পরিচালনা কমিটির সদস্য মাওঃ আমীর উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক, পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, আরমান উল্লাহ ইসলামী একাডেমীর সভাপতি মাওঃ এমদাদুল হক, হবিগঞ্জ আদ-দ্বীন মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও দারুল হিকমাহ’র সাবেক ছাত্র মাওঃ তারেকুল ইসলাম, ইনাতগঞ্জ ইসলামী একাডেমীর পরিচালনা কমিটির সদস্য মোঃ গোলাম জিলানী প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবারও সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট তিনটি সীরাত গ্রন্থ পাঠ, পবিত্র কুরআনের আয়াত ও হাদীস মুখস্থ, মাসনুন দোয়া, রাসুল (সা.) এর সুন্নাহভিত্তিক জীবনচর্চা, নাতে রাসুল (সা.) ও বক্তব্য প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়।
শেষ দিনে মোট ৭৮ জন বিজয়ী শিক্ষার্থীকে জীবনঘনিষ্ঠ ও সীরাতভিত্তিক বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ চর্চা ও তা ব্যক্তিজীবনে বাস্তবায়নের অনুপ্রেরণা জাগ্রত হবে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Designed by: Sylhet Host BD