
লাখাই উপজেলার মিন্নি হাওরের পুকুরপাড় থেকে রফিক মিয়া (৫৫) নামে এক ভিক্ষুকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফুলবাড়িয়া উত্তর গ্রামের মৃত শানু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুই দিন আগে তিনি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। শনিবার সকাল ১০টায় মিন্নি হাওরের পুকুরপাড়ে একটি জামগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে সিগারেটের প্যাকেট, কিছু টাকা, শার্ট ও জুতা উদ্ধার করা হয়েছে। এসব জিনিস লাশ থেকে কিছুটা দূরে পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে লাখাই থানার ওসি বন্দে আলী জানান, “লাশের সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
Designed by: Sylhet Host BD