1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:50 am

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে জেল-জরিমানা

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Tuesday, November 4, 2025
  • 249

মাধবপুর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট তিনজনকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলার কুতুব খানী এলাকার মো. আব্দুল হান্নানের পুত্র মো. জসিম উদ্দিন, বাকরনগর এলাকার আজগর আলীর পুত্র মো. টেনু মিয়া ও রাজাপুর এলাকার মৃত বাবুল আক্তারের পুত্র কামাল।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD