1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সকে হবিগঞ্জ পৌরসভার ২০ হাজার টাকা অনুদান

Reporter
  • Updated Monday, October 20, 2014
  • 568

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শিশু সাংবাদিকতা ও শিশুতোষ কার্যক্রম বিকাশে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন মেয়র আলহাজ্ব জি.কে গউছ। গতকাল সকালে হবিগঞ্জ পৌরভবনে এ অনুদানের চেক হস্থান্তর করা হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা এ চেক গ্রহণ করেন। এ সময় মেয়র বলেন লেখাপড়ার পাশাপাশি শিশুরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তাই নিজেদের শিক্ষা Mayor Childen pic জীবনকে বিঘিœত না করে অধ্যায়নের পাশাপাশি যারা শিশু সাংবাদিকতা ও শিশুতোষ সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে উৎসাহ প্রদান করতেই পৌরসভার পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়েছে। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার প্রতিনিধি মিজানুর রহমান আরিফ জানান এই সংগঠনটি হবিগঞ্জের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশুতোষ কার্যক্রম বিকাশে উৎসাহ প্রদানের জন্য এ সংগঠনের সদস্যরা মেয়র আলহাজ্ব জি.কে গউছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেক হস্থান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম শরীফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD