1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

গ্রামেগঞ্জের মসজিদ, মন্দির, মাদ্রাসা ও স্কুল-কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক হারে বরাদ্দ দেয়া হচ্ছে ॥ এড. আবু জাহির এমপি

Reporter
  • Updated Tuesday, December 30, 2014
  • 541

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে গ্রামেগঞ্জের মসজিদ, মন্দির, মক্তব, মাদ্রাসা, স্কুল-কলেজে ব্যাপক হারে বরাদ্দ দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ হবিগঞ্জ সদর উপজেলার ১০৯ টি প্রতিষ্ঠানে ২৪০ টন চাল বিতরণ করছি। তিনি বলেন আওয়ামী লীগ গরীব মেহনতী মানুষের দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলেই দেশে শুধু লুটপাট আর বোমাবাজি হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্নভাবে গরীব অসহায় মানুষকে সহযোগিতা করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই গরীব অসহায় মানুষ সুন্দর সুষ্ঠুভাবে খেয়ে পড়ে জীবন যাপন করতে পারছে। গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মর্কতা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবার উপ-পরিচালক শোয়েব আহমেদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান সাহেব আলী, আব্দুল আওয়াল তালুকদার, ফরহাদ আহম্মেদ আব্বাস, চেয়ারম্যান আমজাদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরো, পইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD