1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:43 am

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নবীগঞ্জে ১৩ জন সহ গ্রেফতার ৬৪

Reporter
  • Updated Wednesday, October 22, 2014
  • 597

ইকবাল হাসান চৌধুরী ॥ হবিগঞ্জ জেলার ৯টি থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি-ডাকাতি, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার ৬৪ জন আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার (২০ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে সহকারী  পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫৯ জন ও নিয়মিত মামলার ৫জন আসামি রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ সদর থানা পুলিশ ৭ জনকে, শায়েস্তাগঞ্জ থানা ৩ জন, নবীগঞ্জ থানা ১৩ জন, মাধবপুর থানা ১৩ জন, বানিয়াচং থানা ৪ জন, আজমিরীগঞ্জ থানা ২ জন, লাখাই থানা ২ জন, চুনারুঘাট থানা ১৩ জন ও বাহুবল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD