1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে, ধারণা চিকিৎসকের

Reporter
  • Updated Sunday, June 10, 2018
  • 519

সময় ডেস্ক ॥ কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে বলে দাবি করেছেন তার এক ব্যক্তিগত চিকিৎসক। গতকাল শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের পর বের হয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তার ব্যক্তিগত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গত ৫ জুন হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা বলতে পারছেন না। তার একটি মাইল্ড স্ট্রোক হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।’ অধ্যাপক এফ এম সিদ্দিকী ছাড়াও খালেদা জিয়াকে কারাগারে দেখতে গিয়েছিলেন তার ব্যক্তিগত আরও তিন চিকিৎসক। তারা হলেন- নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহেদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল কুদ্দুস এবং কার্ডিওলজিস্ট মোহাম্মদ মামুন। বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতে সুপারিশ করেছেন তারা। চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে চার পৃষ্ঠার একটি সুপারিশমালা তারা কারা কর্তৃপক্ষকে দিয়েছেন। গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরোনো ঢাকার কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD