
সময় ডেস্ক ॥ নিজেদের মাঠে দিনটাও নিজেদের করে রাখলো আয়োজন রাশিয়া। প্রতিপক্ষ সৌদি আরবকে দাঁড়াতেই দিলো না। একটা দুটো না, পাঁচ পাঁচ টি গোল দিয়ে শুরু করলো নিজেদের বিশ্বকাপ মিশন। থেলার ১২ মিনিটে দলের ও এবারের বিশ্বকাপের প্রথম গোল করেন রাশিয়ান মিডফিল্ডার ইউরি গাজিনস্কি। জাতীয় দলের জার্সি গায়ে এটাই তার প্রথম গোল। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডেনিস চেরিশেভ। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল রাশিয়া। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে তৃতীয় গোল করেন আর্টেম জুইবা। পরের গোল দুটি আসে অতিরিক্ত সময়ে। ৯১ মিনিটে চেরিশেভ নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। আর শেষ বাশি বাঁজার আগ মুহুর্তে অসাধারণ এক ফ্রি কিক থেকে রাশিয়ার পঞ্চম গোলটি করেন ২২ বছরের মিডফিল্ডার আলেক্সান্ডার গোলোভিন। এর আগে জমকালো অনুষ্টানের মাধ্যমে পর্দা উঠে ফিফা ২০১৮ বিশ্বকাপের। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার নেস্তর পিতানা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply