1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:54 am

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড…১১ দোকান ভষ্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

Reporter
  • Updated Monday, February 23, 2015
  • 548

জুয়েল চৌধুরী/সজিব ইসলাম ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার কাচাঁমাল হাটায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ সময় আগুনে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হবিগঞ্জ দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের আলমগীর মিয়ার কাপড়ের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খালেক মিয়ার কাপড়ের দোকান, শামীম মিয়ার বীজ ঘর, আব্দুল আজিজের ২ টি চাউলের দোকান, ওয়ারিস মিয়া, আব্দুল মুহিত, সোহেল মিয়ার ৩টি ফলের দোকান ও মাহবুব রাজা নামে একটি খাবারের হোটেল, ও পিযুশ কুরির দোকানসহ ১১টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে সদর ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD