1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:58 am

নবীগঞ্জে ১২টি বক পাখি অবমুক্ত

Reporter
  • Updated Friday, October 19, 2018
  • 690

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকা থেকে ১২টি দেশীয় বক পাখি আটক করে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বকগুলো আটক করেন বন বিভাগের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও স্টাফ আব্দুল হামিদ।

পরে দুপুর দেড়টার দিকে বিক্রেতার নিকট থেকে উদ্ধারকৃত বকগুলো নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের নিকট হস্তান্তর করা হলে তিনি উপজেলা পরিষদের পুকুর পাড়ে বকগুলো অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, মো. আলী আহমদ মুছা, মো. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD